ফুটবলের প্রথম সেঞ্চুরিটা গ্যারেথ বেলই হাঁকিয়েছিলেন। মানে দলবদলের বাজারে ‘১০০’ মিলিয়নে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড়ের ইতিহাস গড়ে। সেটিও বেশি দিন আগের কথা নয়। এবার নেইমার নাকি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েই সেই রেকর্ড ভাঙতে চলেছেন। নেইমারের জন্য ৩২৫ মিলিয়ন ইউরো গুনতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড।
এই খবরে পুরো ইংলিশ মিডিয়া তোলপাড়। হওয়ারই কথা। মাত্র ছয় বছর আগেই কাকা এসি মিলান থেকে রিয়ালে নাম লিখিয়েছিলেন ৫৬ মিলিয়ন পাউন্ডে। ৫০ মিলিয়ন পাউন্ডের মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় ছিলেন তিনি। চার বছরের মাথায় সেটি ১০০ মিলিয়ন ইউরোতে নিয়ে গেল রিয়ালই। গ্যারেথ বেলকে উড়িয়ে আনল ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেই।
ফুটবলের দলবদলের গত পাঁচটি বিশ্ব রেকর্ডই রিয়ালই গড়েছে রিয়ালই ভেঙেছে। বড় চিত্র হিসেবে দেখলে স্প্যানিশ ফুটবল। এবার সেই স্প্যানিশ ফুটবলকে কি পাল্টা জবাব দিতে পারবে অর্থের হিসাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ইংলিশ প্রিমিয়ার লিগ? ইংলিশ সংবাদমাধ্যমের গুঞ্জন তেমনি।
নেইমারকে কিছুতেই ছাড়বে না বার্সেলোনা। ৩০০ মিলিয়নের গুঞ্জন চাউর হওয়ার পর এ নিয়ে আরও এক দফা মুখ খুলতে হলো বার্সা সভাপতিকে। কিন্তু নেইমার যদি রাজি থাকেন, তাহলে বার্সার কিছুই করার থাকবে না। কারণ যে ৩২৫ মিলিয়ন ইউরোর হিসাব দেওয়া হচ্ছে, সেটা ‘বাই আউট ক্লজ’-এর হিসাব ধরেই।
২০১৩ সালে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় নাম লেখান নেইমার। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। এর মধ্যে বার্সার অনুমতি ছাড়া অন্য ক্লাবে যদি নেইমার যেতে চান, তাহলে সেই ক্লাবকে ‘বাই আউট ক্লজে’র অঙ্কটা পরিশোধ করতে হবে। যার পরিমাণ ২২৫ মিলিয়ন ইউরো। বাকি ১০০ মিলিয়ন ইউরো ৫ বছরে ২০ মিলিয়ন ধরে নেইমারের বেতনের হিসাব। বার্সা যদি নাও চায়, নেইমার রাজি হলেই হবে। কিন্তু ইউনাইটেড কি আসলে পারবে এই অবিশ্বাস্য অঙ্কের টাকা দিয়ে নেইমারকে কিনতে? বাংলাদেশি মুদ্রায় যে অঙ্কটি ২ হাজার ৮৮২ কোটি টাকা! সূত্র: মার্কা।
ads
Popular Posts
-
ফুটবলের প্রথম সেঞ্চুরিটা গ্যারেথ বেলই হাঁকিয়েছিলেন। মানে দলবদলের বাজারে ‘১০০’ মিলিয়নে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড়ের ইতিহাস গড়ে। সেটিও বেশি দি...
-
ডাউনলোড করে নিন W3School এর Offline version Free . Website এর Offline version ডাউনলোড বলতে বুঝায় যে পুরা Website টা আপনি Download করে নিচ্...
-
MiniLyrics is a fascinating lyrics viewer for synchronizing and displaying lyrics of the currently playing song in Winamp 2.0/3.0, Winamp ...
-
আইডিএম (পোর্টেবল ৬ এম্বি) সিরিয়াল কি, রেজিস্ট্রেশন কি - কিছুই লাগবে না আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপ...
-
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি। আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে ...
-
*HitmanPro* also known as Hitman Pro, is a fast All-in-One tool to locate, identify and remove viruses, spyware, trojans, rootkits and ot...
-
Now a days Kaspersky internet security is very much popular among the internet users. it can protect you from any kind of viruses or spams....
-
আমরা বিভিন্ন সময় রেপিডশেয়ার হতে ডাউনলোড করি ফ্রি , তাতে কিছুক্ষন অপেক্ষা করতে হয় তার পর হয়তো লিংক পাওয়া যায় আবার অনেক সময় ম্যাসেজ দেয় আপন...
-
UltraISO Premium Edition 9 incl Patch Full Version *UltraISO Premium Edition :* provides you all the tools you’ll need to create new ISO ...
-
আজকে আমি যেটা নিয়ে টিউন করবো সেটা হল কিভাবে সফটওয়্যার দিয়ে ওয়েব সাইট এর ট্রাফিক বাড়ানো যায়। আপনাকে প্রথমে একটি ওয়েব সাইট এ সাইন আপ করতে হ...
No comments:
Post a Comment